নিজস্ব প্রতিবেদক | ১১:২৪ পিএম, ২০২৩-০৮-০৮
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু যদি বাঙালির বটবৃক্ষ হয়ে থাকে তবে বঙ্গমাতা হলেন সেই গাছ, যেটি বটবৃক্ষকে ছায়া দিয়েছেন।
অবিনাশী জননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। ধৈর্য, নিষ্ঠা,সহিষ্ণুতা ও বিচক্ষণতা এই চার গুণের সংমিশ্রণ ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গবন্ধু যদি সম্মুখ সময়ে সর্বাধিনায়ক হন, তবে বঙ্গমাতা হলেন সেই নায়কের হাতের মশাল যেটি অন্ধকার থেকে আলো ছড়িয়েছিল।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ ।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা আবুল খায়ের, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম, থানা ওসি তদন্ত দেওয়ান সামস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনোরন্জন দাশ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে উপজেলার পাঁচজন দুস্থমহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited